ফতওয়া কোডঃ 228-বিলে-19-10-1447
প্রশ্নঃ
বিকাশ কোম্পানির নিয়ম মতে ১ টি এজেন্ট সিম যেটি ব্যবসার জন্য কোম্পানি অনেক নিয়মনীতি মেনে একজনকে দেয়, এবং অন্যটি পার্সোনাল সিম যা ব্যক্তিগত ব্যবসার জন্য নহে। কারো পারসোনাল সিমে টাকা আসলে এ ব্যক্তি এজেন্ট এর কাছে টাকা উঠাথে আসলে ১৫ টাকা খরচ অটোমেটিক কোম্পানি কেটে নেয় যা থেকে এজেন্ট কিছু পায় কোম্পানি কিছু নেয়, এটা তাদের মাঝে চুক্তি আছে। এমতাবস্থায় কেহ যদি পার্সোনাল বিকাশ নিজের কাজে সীমাবদ্ধ না রেখে এমনিতেই কিছু পার্সোনাল সিম নিয়ে বসে গেলো দোকানে ব্যবসার জন্য, বা দোকান নেই এমনেই তার কাছে না যেনে কেহ ক্যাশ আউট করতে আসলে সে ১,০১৫ টাকা ক্যাশ আউট খরচসহ রাখলো, যেটাকে সেন্ড মানি বলে। কাষ্টমারকে ১,০০০ দিয়ে দিলো, পরবর্তীতে সে ঐ টাকাটা ক্যাশ আউট না করে ১৫ টাকা অন্য কাজে খরচ করলো। উল্লেখ্য যে, পার্সোনাল সিম দিয়ে ব্যবসা করা বিকাসের এবং দেশীয় আইনেও অবৈধ, মুহতারামের নিকট জানার বিষয়ঃ
১. এমন অবস্থায় বিকাসের পার্সোনাল বা ব্যক্তিগত সিম দিয়ে এভাবে ব্যবসা করা যাবে কিনা?
২. ক্যাশ আউটের নাম করে যে ১৫ টাকা বেশি নেওয়া হয়, বাস্তবে সেটি ক্যাশ আউট হয় না, ঐই ১৫ টাকা নেওয়াটা উনার জন্য বৈধ কিনা?
সমাধানঃ
বিকাশের এমন লেনদেনের ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন দারুল ইফতা ভিন্ন ভিন্ন রায় দেওয়ায় এ সম্বন্ধে অধিকতর সঠিক সমাধানের জন্য রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ বাংলাদেশ এর ফতওয়া বিভাগ থেকে বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগে উপরোক্ত প্রশ্নটি প্রেরণ করা হয়েছিল, উপরোক্ত প্রশ্নের উত্তরে সমাধান স্বরূপ নিম্নোক্ত সমাধান দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগ থেকে দেয়া হয়েছে, যা নিচে উল্লেখ করা হলো।
উল্লেখ্য যে, নিম্নক্ত ফতওয়ার সাথে রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ এর কেন্দ্রীয় ফাতওয়া বিভাগের মুফতি সাহেবগন একাত্বতা পোষন করছেন।
“বিকাশের পার্সোনাল (ব্যক্তিগত) সিমের মাধ্যমে ক্যাশ আউটের ব্যবসা সঠিক নয়; অর্থাৎ অ্যাকাউন্টে টাকা নিয়ে তার বদলে নগদ টাকা দেওয়া এবং এর উপর পারিশ্রমিক নেওয়া, কারণ এটি আসলে টাকা ভাঙানোর মতো। তাই এই ক্ষেত্রে অতিরিক্ত নেওয়া বৈধ হবে না। আর এজেন্ট সিমের ক্ষেত্রে কাজটি নিরাপদ, দৃঢ় এবং দায়িত্বশীলভাবে সম্পন্ন হয়, যা গ্রহণযোগ্য ও উদ্দেশ্যপূর্ণ পদ্ধতি; তাই এই ক্ষেত্রে নির্ধারিত পারিশ্রমিক বৈধ।”
সুত্রসমূহ
দারুল উলুম দেওবন্দের ফতওয়া PDF
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
![]()