ডাক্তারদের বিবিধ ফি, উপহার ও লেনদেন সংক্রান্ত ফতওয়া

ফতওয়া কোডঃ 229-হাহা-19-10-1447

প্রশ্নঃ

১. সরকারি হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কোম্পানির ঔষধ প্রচারণা এবং লিখে নেয়ার জন্য ফিজিশিয়ান সাম্পল (ঔষধ) , নাশতা, উপহার দিয়ে থাকে এগুলো নেয়া উচিত কিনা। বর্তমানে প্রতিটি কোম্পানিই তাদের এই প্রচারণা এবং ব্যাবসার জন্য এই নির্দিষ্ট পরিমান বাজেট রাখে। আমি সুবিধা না নিলেও জনগণের এতে কোন উপকার হবে না। সেক্ষেত্রে এগুলো নেবার বিষয়ে ধর্মীয় মতামত কি?

২. চেম্বার প্রাকটিসের ক্ষেত্রে তথাকথিত দালালরা রোগী নিয়ে আসে এবং সেটার জন্য ডাক্তারের কাছে রোগীর ফি এর নির্দিষ্ট অংশ নিয়ে থাকে। বর্তমানে যারা এই প্রাকটিসের বাইরে থাকে তাদের রোগী নাই বললেই চলে এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোও বসতে দিতে চায় না ডাক্তারদের তাহলে করনীয় কি।

৩. চেম্বার প্রাকটিসের সময় রোগীর পরীক্ষা নিরীক্ষার ওপর একটা পার্সেন্টেজ ডাক্তার পায়। ডাক্তার না নিলে সেটা ডায়াগনস্টিক নিবে। এখন ডাক্তার যদি সেটা নেয় তাহলে এটার বিষয়ে ধর্মীয় মতামত কি।

৪. এই দেশে নিজের অধিকারের জায়গায় থাকার জন্য বিভিন্ন অফিসে টাকা দেয়া লাগে। এই টাকা না দিলে খারাপ জায়গায় পোস্টিং হবার সম্ভাবনা থাকে। এই বিষয়ে করনীয় কি।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

১. টাকার বিনিময়ে কোন রুগী যখন ডাক্তার থেকে চিকিৎসা নেয়, তখন রোগীর সর্বাত্মক কল্যাণের প্রতি লক্ষ্য রেখে তার উপযোগী ও কল্যাণকর ব্যবস্থাপনা ও ওষুধ দেওয়া ডাক্তারের দায়িত্ব হয়ে যায়, সেটা যে কোম্পানিরই হোক না কেন। এই দায়িত্বের বিনিময়েই মূলত ডাক্তাররা রুগী থেকে ফি নিয়ে থাকে। সুতরাং এ দায়িত্ব পালনে নির্দিষ্ট কোন ওষুধ কোম্পানির ওষুধ লিখে তার বিনিময় নেওয়া, তা যে নামেই হোক ঘুষের অন্তর্ভুক্ত (হারাম)। আর ঘুষ দেওয়াও হারাম, নেয়াও হারাম। আর এই অনৈতিক ও বৈষম্যমূলক পদ্ধতির কারণে ওষুধ কোম্পানি পণ্যের মানোন্নয়নের পরিবর্তে ডাক্তারদের ঘুষ দিয়ে পণ্য চালানোর চেষ্টা করে, তাতে অনাকাঙ্খিতভাবে মধ্যসত্ত্বভোগীর অনুপ্রবেশ ঘটে এবং সম্পূর্ণ অযৌক্তিকভাবে ওষুধের দাম বৃদ্ধি পায়। যার ভার শেষ পর্যন্ত রোগীদেরকে বহন করতে হয়, যা ইসলাম কোনভাবেই সমর্থন করে না।

২. হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চেম্বারে দালালদের মাধ্যমে রোগী সংগ্রহের ক্ষেত্রে দালাল যদি শ্রম বা সময় ব্যয় করে নিজে চেম্বার বা ডাক্তার পর্যন্ত রোগী পৌঁছে দেয় তাহলে তাকে কমিশন দেওয়া ও তার জন্য কমিশন গ্রহণ উভয়ই বৈধ। আর দালাল যদি রোগীকে নিজে পৌঁছে না দিয়ে শুধু ডাক্তার‌, চেম্বার বা ক্লিনিকের সন্ধান দেয় তাহলে তাকে কমিশন দেওয়া ও তার জন্য তা গ্রহণ করা কোনটাই বৈধ হবে না।

৩. রোগীর পরীক্ষা নিরীক্ষায় যদি ডাক্তারের প্রতক্ষ্য -পরক্ষ শ্রম ও সম্পৃক্ততা না থাকে তাহলে তার জন্য শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারের সন্ধান দিয়েই কমিশন গ্রহণ করা বৈধ হবে না। শ্রম বা প্রতক্ষ্য সম্পৃক্ততা থাকলে এবং প্রয়োজন মাফিক পরীক্ষা দিলে তবেই কমিশন গ্রহণ করার সুযোগ রয়েছে।

৪. ঘুষ দেওয়া-নেওয়া হারাম। নবী কারীম সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম ঘুষদাতা ও গ্রহিতাকে অভিসম্পাত করেছেন। তাই ঘুষ দিয়ে অধিকার আদায় করা কোন ভাবেই বৈধ নয় , এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

সুত্রসমূহ

سورة النساء: 29 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

سنن أبي داود: 3580 لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي

سنن الترمذي: 1337 لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي

رد المحتار مع الدر المختار: 6/95 إن دلني على كذا فله كذا فدله فله أجر مثله إن مشى لأجله. وفي رد المحتار ؛ رجل ضل له شيء فقال: من دلني على كذا فهو على وجهين: إن قال ذلك على سبيل العموم بأن قال: من دلني فالإجارة باطلة؛ لأن الدلالة والإشارة ليست بعمل يستحق به الأجر، وإن قال على سبيل الخصوص بأن قال لرجل بعينه: إن دللتني على كذا فلك كذا إن مشى له فدله فله أجر المثل للمشي لأجله؛ لأن ذلك عمل يستحق بعقد الإجارة إلا أنه غير مقدر بقدر فيجب أجر المثل، وإن دله بغير مشي فهو والأول سواء

الدر المختار: 6/46 تفسد الإجارة بالشروط المخالفة لمقتضى العقد فكل ما أفسد البيع يفسدها كجهالة مأجور، أو أجرة

كتاب النوازل: 16/353 اگر آپ مناسب اور مفید سمجھیں تو متعینہ دوائیں مریض کے لئے لکھ سکتے ہیں، لیکن محض دوا لکھنے پر کمپنی سے کسی کمیشن کا مطالبہ درست نہیں ، اور خون و غیرہ کی جانچ کے لئے لیب کی محض رہنمائی پر بھی کمیشن لینا آپ کے لئے جائز نہیں ہے

كتاب النوازل: 16/354 اسپتال کے ڈاکٹروں نرسوں اور دیگر ملازمین کا کسیمیڈیکل اسٹور سے دوا خریدنے کے محض مشورہ دینے پر میڈیکل والوں سے کمیشن کا مطالبہ کرنا ، اور ان کا کمیشن دینا جائز نہیں ۔ ( امداد الفتاولی ۴۱۰/۳) البتہ اگر یہ لوگ خود مریض کو لے کر اس کے ساتھ اسے میڈیکل اسٹور تک پہنچا کر آئیں تو اس عمل پر انہیں مقررہ اجرت لینے کا حق حاصل ہو سکتا ہے

كتاب النوازل: 16/356 محض كسى كمپنی کی دوا تجویز کرنے پر کمیشن لینا شرعا جائز نہیں ، اس لئے کہ یہ کوئی ایسا عمل نہیں ہے جس پر اجرت کا استحقاق ہو، نیز اس میں جہالت بھی پائی جاتی ہے

أحسن الفتاوى: 7/307

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top