ফতওয়া কোডঃ 238-তাখু-19-05-1448
প্রশ্নঃ
মুহতারাম, মাসনুন সালাম নিবেদান্তে আরজ হল, জৈনক ব্যাক্তি তাঁর স্ত্রির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বলে তোমাক তালাক দিব। অথবা একথাও বলে যে, তালাক দিলামনি (দিতাম/দিব)। এখন প্রশ্ন হল উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে কি না? এই বিষযে শরিয়তের দিকনির্দেশনা কাম্য।
সমাধানঃ
উপরোক্ত বর্ণনায় ভবিষ্যতে তালাক দেয়া অথবা তালাক দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করার কথা উল্লেখ রয়েছে। তাই এর দ্বারা তালাক পতিত হয়েছে বলে প্রমাণিত হয় না। যেহেতু তালাক পতিত হয়নি, তাই বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ নিরাপদ ও হালাল রয়েছে। তবে বৈবাহিক জীবনে এই ধরনের কথাবার্তা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত।
সুত্রসমূহ
البحر الرائق: 3/235 هو رفع قید النکاح في الحال بالبائن أو الماٰل بالرجعي بلفظ مخصوص ہو ما اشتمل علی الطلاق
الفتاویٰ الهندیۃ: 1/384 لو قال بالعربیۃ أطلق لا یکون طلاقاً‘, بخلاف قولہ: کنم لأنہ استقبال فلم یکن تحقیقاً بالتشکیک۔
البحر الرائق: 3/314 قید بالاختیار؛ لأنہ لو قال طلقي نفسک فقالت: أنا أطلق لا یقع
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
![]()