মোবাইলে মেসেজের মাধ্যমে তালাক লিখে দেয়ার বিধান

ফতওয়া কোডঃ 224-তাখু-24-01-1447

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম হুজুর, আমি একটি সরকারি বাহিনীতে চাকরি করি (সেনাবাহিনী), গত ২০২১ সালে কুরবানি ঈদ এর আাগের রাতে আনুমানিক ১২-২ টা এর মধ্যে আমার বউ এর সাথে মোবাইলে অতিরিক্ত পরিমান ঝগরা হয়। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে, আমার মাথা ঠিক থাকে না, আমার এমন টা মনে হয়েছে যে আমি হুশহীন হয়ে গেছি। যার ফল হয় মোবাইল এর মেসেজের মাধ্যমে তাকে আমি অনেক বার তালাক লিখে দিয়েছি।

এক, হুশহারা হয়ে যাই। দ্বিতীয়, ভয় দেখাতে এমন টা হয়ে গেছে। এবং ২/১ ঘন্টা পর আমার বিবেক নারা দেয় এটা আমি কি করলাম? পরে আবার আমরা ঠিক হয়ে যাই, আল্লাহর কাছে মাফ চাই। এবং তার কয় দিন পর আমি ছুটি যাই এবং সহবাস করি আমরা। এর পর ছুটি শেষ করে আসার কয় দিন পর আবার অনেক ঝগরা হয় তার সাথে এবং আগের বারের মত হুশ হারা হয়ে আবার তালাক লিখে দেই অনেক বার মেসেজের মাধ্যমে।

এরকম চলতে থাকে কয় দিন পর পর আমাদের ঝগরা হয়, আমার মুখে তখন একটা শব্দই অভ্যাস হয়ে যায়, ঝগরা লাগলে আমার মাথা ঠিক থাকে না। হুশহারা হয়ে কয় দিন পর পর আমাদের মধ্যে তালাক ভাষাটা উচ্চারণ হয়, শুধু আমি দেই আমার বউ না। এরকম চলতে থাকে। ৩ মাস পর আবার ছুটিতে যাই আবার সহাবার করি, এমন চলতে থাকে ২ বছর এর মত। পরে আমাদের মাঝে আর ঝগরা হয় না ২ বসর ধরে, ঝগরা হলে তালাক ভাষাটা আর আমরা বলি না। পরে ১ বসর আগে আমার স্ত্রী গর্ভবতী হয় এবং গত মাসের ১১ তারিখ আমাদের একটা মেয়ে হয়, তার বয়স আাজ ১ মাস ১ দিন।

হুজুর, আমি আপনার সহযোগিতা চাচ্ছি, আমার স্ত্রী এখনো হালাল আছে কিনা বা আমার সন্তানটা হালাল হয় কি না? একটু পরামর্শ দিন প্লিজ। হুজুর, সারাজীবন কৃতজ্ঞ থাকবো হুজুর, আমাদের সংসার হালাল নাকি হারাম একটু বলুন হুজুর। হুজুর, আল্লাহর ওয়াস্তে সাহায্য চাই। আমি চাই আমার ঘর-সংসার হালাল অবস্থায় থাকুক এবং ভবিষ্যতে আমি যেন শুদ্ধ পথে চলতে পারি। আমার স্ত্রী ও সন্তানের প্রতি আমি দায়িত্বশীল থাকতে চাই, শরিয়তের নির্দেশ অনুযায়ী। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন এবং আমার সমস্যার সঠিক সমাধান বুঝিয়ে দিন। আমিন।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

হালাল জিনিসের মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে নিরুপায় হলে ইসলাম তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের বিধান দিয়েছে। কিন্তু এই বিধানকে যথেচ্ছা খেয়াল খুশি হিসেবে গ্রহণ করা উচিৎ নয়।

প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনার স্ত্রীর উপর পরিপূর্ণ তিন তালাক পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আপনাদের দুজনের একসাথে বসবাস ও সহবাস (সংসার ও শারীরিক সম্পর্ক) করা গুনাহ ও যিনা বলে বিবেচিত হবে এবং এর মাধ্যমে কোন সন্তান জন্ম হলে তা যিনার সন্তান হিসেবে গণ্য হবে যা সম্পূর্ণ হারাম এবং তা ইসলাম কখনোই সমর্থন করে না।

সুত্রসমূহ

سورة البقرة: 229 الطَّلَقُ مَرْتَانِ فَإِمْسَاكُ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحُ بِإِحْسَنَ ۖ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا ءَاتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۖ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمُ الظَّلِمُونَ

سورة البقرة: 230 فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

 صحيح البخاري: 5261 عن عائشة رض أَنَّ رَجُلًا طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا ، فَتَزَوَّجَتْ فَطَلَّقَ ، فَسُئِلَ النبي صَلَّى اللهُ عليهِ وسلَّمَ: أَتَجِلُ لِلْأَوَّلِ؟ قَالَ: لَا ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَها كما ذاق الأوَّل

صحيح البخاري: 5260 عن عائشة : جاءت امرأة رفاعة القرظي إلى رسول الله ﷺ فقالت: إني كنت عند رفاعة، فطلقني : فبت طلاقي فتزوجني عبد الرحمن بن زبير، وما معه إلا مثل هدبة الثوب، فتبسم النبي ، وقال أتريدين أن ترجعي إلى رفاعة؟ لا، حتى تذوقي عسيلته ويذوق عسيلتك

سنن أبي داود: 2194 عن أبي هريرة رض قال: قال رسول الله :: ثلاث جدهن جد و هزلهن جد النكاح والطلاق و الرجعة

الفتاوى الهندية: 1/355 وإذا قال لإمرأته: أنت طالق و طالق ولم يعلقه بالشرط إن كانت مدخولة طلقت ثلاثا، وإن كانت غير مدخولة طلقت واحدة، وكذا إذا قال: أنت طالق فطالق فطالق أو ثم طالق ثم طالق كذا في السراج الوهاج

الأشباه و المظائر: 219 لو قال لإمرأته: أنت طالق طالق طالق طلقت ثلاثا ، فإن قال: أردت به التأكيد صدق ديانة

الفتاوى الهندية: 1/473 وإن كان الطلاق ثلاثا في الحرة و ثنتين في الأمة لم نحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا فيدخل بها ثم يطلقها أو يموت عنها

رد المحتار على الدر المختار: 3/293

سنن الكبرى للبيهقي: 15347

كتاب النوازل: 9/360

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top