ফতওয়া কোডঃ 231-তাখু-10-12-1447
প্রশ্নঃ
হুজুর, আমি একটি বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। অনুগ্রহ করে শরীয়াহ অনুযায়ী সঠিক দিকনির্দেশনা দিলে উপকৃত হব। একদিন আমার স্বামী রাগের মাথায় বলেছিলেন, ‘আমি তোমাকে তালাক দিতে পারি।’ আমার যেহেতু ওয়াসওয়াসা (অতিরিক্ত সন্দেহ) সমস্যা আছে, আমি তাকে জিজ্ঞেস করি এতে কি তালাক হয়ে গেছে? তিনি স্পষ্টভাবে বলেন, ‘না।’ এরপর তিনি আমাকে কয়েকবার বুঝিয়ে বলেন এবং আল্লাহর কসম করে বলেন, যে তিনি কখনোই আমাকে তালাক দেননি। কিন্তু আমার সন্দেহের কারণে আমি বারবার একই প্রশ্ন করতে থাকি। কিছুদিন পর আবার সন্দেহ হলে আমি তাকে আবার জিজ্ঞেস করি এবং তিনি বারবার অস্বীকার করেন। এক পর্যায়ে আমি অনেকবার জিজ্ঞেস করে তাকে বিরক্ত করলে, তিনি রাগের মাথায় বলেন: “আমি তো বারবার বলছি না, না, না… আচ্ছা হ্যাঁ, দিয়েছি,? হ্যাঁ, বারবারই দিয়েছি।” এখন কী? তুমি কি চলে যাবে তবে এর পরপরই তিনি আবার বলেন যে তিনি কখনোই আমাকে তালাক দেননি এবং তার এমন কোনো নিয়তও ছিল না।
হুজুর, আমার প্রশ্ন হলো:
১) এই অবস্থায় কি কোনো তালাক সংঘটিত হয়েছে?
২) রাগের মাথায় বলা “হ্যাঁ, বারবারই দিয়েছি” কথাটি কি তালাক হিসেবে গণ্য হবে?
৩) এটি কি কোনোভাবে তিন তালাক হিসেবে ধরা হবে?
আমি ওয়াসওয়াসা সমস্যায় ভুগছি, তাই বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। দয়া করে শরীয়াহ অনুযায়ী সঠিক সমাধান জানালে কৃতজ্ঞ থাকব। জাযাকাল্লাহু খাইরান।
সমাধানঃ
প্রশ্নে উল্লেখিত আপনার বর্ণনা (স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক অস্বীকার করে না, না, বলা) এর সত্যতা প্রমানে “অতঃপর সাথে সাথে আবার হ্যাঁ, হ্যাঁ,” বলার দ্বারা যতবার সে ‘হ্যাঁ’ শব্দ উচ্চারণ করেছে ততবার তার ‘হ্যাঁ’ শব্দটা তালাক হিসাবে গণ্য হবে। বিধায় প্রত্যেকবার ‘হ্যাঁ’ শব্দ উচ্চারণ করার দ্বারা যদি তালাকের নিয়ত করে তাহলে প্রতি বারই তালাক হিসাবে গণ্য হয়ে তিন তালাক পতিত হবে, এক্ষেত্রে দুইজনের মাঝে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, অন্যথায় নয়।
তবে সে যদি হ্যাঁ হ্যাঁ, বলার দ্বারা স্ত্রীর কথার উত্তরে তাকীদের (গুরুত্বের) নিয়ত করে তাহলে এক তালাক পতিত হবে, এক্ষেত্রে পরবর্তিতে সে দুই তালাকের অধিকারী থাকবে। তাই তালাকের ব্যপারে সতর্ক থাকতে হবে।
সুত্রসমূহ
الفتاوى العالمعَيرية: 1/424 قيل لرجل الست طلقت إمرأتك ؟ فقال بلى تطلق كأنه قال طلقت لأنه جواب الاستفهام بالاثبات
فتاوى قاضيخان: 7/272 رجل قال لغيره أطلقت إمرأتك ؟ فقال نعم بالهجاء او قال بلى بالهجاء ولم يتكلم به يقع الطلاق
فتاوی دار العلوم دیوبند: 10-11 /136 طلاق کا اقرار کرنے سے بھی طلاق واقع ہو جاتی ہے
احسن الفتاوى: 5/152 متعدد بار اصرار کے جواب میں جب اقرار کیا تو بصورت کذب صرف قضاء اور بصورت صدق دیانہ بھی ایک طلاق واقع ہو جائے گی دوسرے یا تیسرے اصرار کے جواب میں انشاء طلاق مقصود نہیں بلکہ اخبار مقصود ہے اسلئے طلاق واقع نہ ہو گی
فتاوى دار العلوم دیوبند: 9/195, 211, 228-229 شوہر نے کہا ہاں دی ہے یہ لفظ کئی مرتبہ کہنے سے اس کی زوجہ پر ایک طلاق رجعی واقع ہوئی اس کا حکم یہ ہے کہ عدت اندر رجعت بلا نکاح جائز ہے اور بعد عدت کے نکاح جدید کے ساتھ رجعت ہو سکتی ہے پھر لفظ دی کو تکرار کر ناوہ تاکید پر بھی محمول ہو سکتا ہے
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
![]()