তীব্র ভারসাম্যহীন অবস্থায় দেয়া তালাক শরীয়তের

ফতওয়া কোডঃ 233-তাখু-21-01-1448

প্রশ্নঃ

গত ১৩/০৩/২০২৬ তারিখে আমি আমার স্ত্রীর সাথে ইমুতে মেসেজের মাধ্যমে কথা বলি। তখন আমার স্ত্রীর সাথে একপর্যায়ে ঝামেলা হয়। তখন সে আমাকে তুই তাকার করে ও আরও অনেক খারাপ ভাষা ব্যাবহার করেছে। আমিও অনেক গালাগালি করেছি। আমাকে যখন তুই তাকার করে কথা বলছিলো তখন আমার মাথায় অতিরিক্ত রাগ উটে এবং রাগের মাথায় এমন তীব্র ছিল যে আমি কি লিখতেছি তা আমি জানিনা। তখন একটা মেসেজ দিয়েছিলাম তরে তালাক দিলাম তিন তালাক। তখনও আমি কি লিখতেছি সেটা আমার মাথায় নাই। তখন মোবাইল হাতে রেখে হটাৎ ঘুমিয়ে পরি। ঘুম থেকে উটে ফ্রেশ হয়ে যখন মোবাইলটা হাথে নিয়ে আমার স্ত্রীকে কল দিতে যাই তখন দেখি এই তালাকের মেসেজ দেওয়া। তখন আমি বলি আল্লাহ এটা আমি কখন কিভাবে লিখলাম আমি ত কিছুই বোঝতেছিনা। গত তিন বছর আগে আমার মাথার আঘাত পেয়েছিলাম মাথার বাম সাইটে রক্তক্ষরণ হইছিলো। এর পর থেকে আমার রাগের মাত্রা অতিরিক্ত আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনা রাগ উটলে কি বলি কি করি কিছুই মনে তাকেনা। বেশ কয়েকবার আমি অঙ্গেন হয়ে গিয়েছিলাম এসব আমার স্ত্রী আমার রাগ সম্পর্কে সব কিছু যানে।তার পরে আমার স্ত্রী আমাকে বলেছে আমি যানি তুমি অতিরিক্ত রাগের মাথায় তালাক লিখেছো। এখন একজন মুফতির কাছে গিয়ে এটার সমাধান নিয়ে আসো তখন আমি হাটহাজারী মাদ্রাসা গিয়ে উপরে যায় লিখা আছে এটা বলি ওরা রেকর্ড করে আমাকে তালাক না হওয়ার সমাধান দিয়েছে।

হাটহাজারী মাদ্রাসা থেকে সমাধান আসছিলো ২০/০৪/২০২৬ ইং রাত ১০ টার পরে। কিন্তু ২০/০৪/২০২৬ ইং তারিখের দিনে বিকাল ৩-৪ টা বাজে আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলার সময় আবার উপরের সেইম ঘটনা ঘটে। বর্ণনা একই। শুধু পার্থক্য হলো ১৩/০৩/২০২৬ ইং তারিখে ইমুতে মেসেজে লিখেছিলাম তরে তালাক দিলাম তিন তালাক এটার সমাধান হাটহাজারী মাদ্রাসা থেকে দিয়েছে। তার পরে আবার ২০/০৪/২০২৬ ইং তারিখে ফোনে মুখে বলেছিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এতটুকু পার্থক্য। এখন আমাকে আপনারা সমাধান দিয়ে হেল্প করার জন্য অনুরোধ করছি। এটারও বর্ণনা উপরে যেটা দিয়েছি সেটাই।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

হাটহাজারী মাদরাসার সমাধান আমরা দেখেছি, আপনারা বর্ননা অনুযায়ী হাটহাজরী মাদরাসায় প্রেরিত প্রশ্ন ও আমাদের এখানে প্রেরিত প্রশ্ন এক ও অভিন্ন। তাই আপনার প্রেরিত বিবরণ, চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) এবং সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যথাসাধ্য পর্যালোচনা হিসেবে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে। আপনারা পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে নিজেদের সংসার চালিয়ে যেতে পারবেন। মাথায় পূর্বের আঘাতজনিত জটিলতা ও চরম রাগের কারণে ঘটনার সময় আপনি সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং অচেতন অবস্থায় ছিলেন (যার প্রমাণ মুখ দিয়ে ফেনা বের হওয়া এবং তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া)। এই তীব্র ভারসাম্যহীন অবস্থায় আপনার দেয়া তালাক শরীয়তের দৃষ্টিতে কার্যকর বা পতিত হয়নি। তাই হাটহাজারী মাদরাসার সমাধান এর সাথে আমরা একমত পোষন করছি, আপনি বৈবাহিক জবিন চালিয়ে যেতে পারেন বলে পরামর্শ দিচ্ছি।

সুত্রসমূহ

حاشية ابن عابدين: 9/140 ولا يقع طلاق المولى على امرأة عبده والمجنون والصبي والمعتوه والمبرسم والمغمى عليه والمدهوش والنائم

رد المحتار: 9/144 وأيضا: والذي يظهر لي أن كلا من المدهوش والغضبان لا يلزم فيه أن يكون بحيث لا يعلم ما يقول، بل يكتفى فيه بغلبة الهذيان واختلاط الجد بالهزل كما هو المقتى به في السكران على ما مر فالذي ينبغي التعويل عليه في المدهوش ونحوه إناطة الحكم بغلية الخلل في أقواله وأفعاله. الخارجة عن عادته، وكذا يقال فيمن اختل عقله لكبر أو المرض أو المصيبة فاجأته، فما دام في. حال غلبة الخلل في الأقوال والأفعال لا تعتبر أقواله وإن كان يعلمها ويريدها؛ لأن هذه المعرفة والإرادة غير معتبرة لعدم حصولها عن إدراك صحيح، كما لا تعتبر من الصبي العاقل

الموسوعة الفقهية الكويتية: 36/360 لا خلاف بين الفقهاء في أن زائل العقل غير المتعدي بزوال عقله لا يَقَعُ طَلَاقُهُ كَالْمَجْنُونِ وَالْمُغْمَى عَلَيْهِ وَالنَّائِم وَزَادَ الحنفية المَدْهُوشِ ، قَالَ ابْنُ عَابِدِينَ: جَعَلَ الْمَدْهُوش فِي البَحْرِ دَاخِلا في المجنُونَ، وَقَالَ: سُئِلَ الخَيْرُ الرَّمْلِيُّ عَمَّنْ طلق زوجته ثلاثا في مجلس القضاء وَهُوَ مُعْتَاظٌ مَدْهُوش، فأجاب بأنَّ الدَّهَش من أقسام الجنون فلا يقع طلاقة إذا كَانَ يَعْتَادُهُ بِأَنْ عُرِفَ مِنْهُ الدَّهَش مرَّة، ويُصدق بلا برهان

فتح القدير: 3/429 والمجنون… والنائم والمعتوه كالمجنون، قيل هو القليل الفهم المختلط الكلام الفاسد التدبير لكن لا يضرب ولا يشتم، بخلاف المجنون وقيل العاقل من يستقيم كلامه وأفعاله إلا نادراً والمجنون ضده، والمعتوه من يكون ذلك منه على السواء، وهذا يؤدي إلى أن لا يحكم بالعته على أحد، والأول أولى. وما قيل من يكون كل من الأمرين منه غالباً معناه يكثر منه ، وقيل من يفعل فعل المجانين عن قصد مع ظهور الفساد والمجنون بلا قصد، والعاقل خلافهما وقد يفعل فعل المجانين على ظن الصلاح أحياناً والمبرسم والمغمى عليه والمدهوش كذلك

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top