মাদরাসার বোর্ডিং এর টাকা অন্য ফান্ডে ব্যায় করার হুকুম বা পদ্ধতি কি?

ফতওয়া কোডঃ 234-আ,মামা-21-01-1448

প্রশ্নঃ

আমি একটি গ্রামের মাদরাসার খিদমতে আছি। এখানে সাধারনত বেতন ও আবাসন বাবদ ছাত্রদের কাছ থেকে কিছু গ্রহন করা হয় না। বোর্ডিং এ নামকাওয়াস্তে কিছু ধরা হয়। লিল্লাহ ফান্ডও এপরিমান মজবুত নয় যে সেখান থেকে ছাত্রদের সম্পূর্ণ খোরাকী অথবা বেতন ভাতা ইত্যাদির খেদমত করা যাবে। তো দেখা যায় কখনো এক ফান্ড সবল তো আরেক ফান্ড দূর্বল। তো এরকম অবস্থাতে অনেক সময় দেখা যায় বোর্ডিং ফান্ড হতে কিছু টাকা বেতন বা অন্যান্য কাজে ব্যায় করার প্রয়োজন হয়।

তো আমার জানার বিষয় হল এরকম পরিস্থিতিতে বোর্ডিং এর টাকা অন্য ফান্ডে ব্যায় করার হুকুম বা পদ্ধতি কি? উল্লেখ্য আঞ্চলিক মাদরাসাগুলোর আর্থিক সিমাবদ্ধতা বিবেচনায় রেখে শরিয়াহর আলোকে পরামর্শ প্রদানে আপনার সদয় মর্জি হয়।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

শরীয়তের দৃষ্টিতে মাদ্রাসার যে অর্থ যে উদ্দেশ্যে বা যে ফান্ডের জন্য সংগ্রহ করা হয়েছে, তা সেই খাতেই ব্যয় করা আবশ্যক। বোর্ডিং ফান্ডের টাকা বেতন, নির্মাণ বা অন্য কোনো ফান্ডে এবং অন্য ফান্ডের টাকা বোর্ডিংয়ে স্থায়ীভাবে ব্যয় করা বৈধ নয়। কারণ দাতার শর্ত ও উদ্দেশ্য রক্ষা করা শরিয়তের বিধান।

তবে যদি দাতা শুরু থেকেই সাধারণভাবে ব্যাপক অনুমতি দিয়ে বলে থাকেন যে, “মাদ্রাসার যেকোনো প্রয়োজনে এই অর্থ ব্যয় করা যাবে”, অথবা দাতা ফরমে এ ধরনের অনুমতি স্পষ্টভাবে উল্লেখ থাকে, তাহলে সেই অর্থ মাদ্রাসার প্রয়োজন অনুযায়ী অন্যান্য বৈধ খাতেও ব্যয় করা যাবে।

অতএব, এক ফান্ডের অর্থ অন্য ফান্ডে ব্যয় করতে হলে দাতার পূর্বানুমতি বা ব্যাপক অনুমোদন থাকা আবশ্যক; অন্যথায় তা শরীয়তসম্মত নয়।

তবে সাময়ীক সময়ের জন্য করয নেয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে কোন অভিজ্ঞ মাদরাসা পরিচালকের শরনাপন্ন হয়ে সংশ্লিষ্ট বিষয় সমূহের ব্যাপারে দক্ষতা অর্জনের পরামর্শ দেয়া হলো।

সুত্রসমূহ

الدر المختار مع رد المحتار: 4/433 شَرْطُ الْوَاقِفِ كَنَصِّ الشَّارِعِ أَيْ فِي وُجُوبِ الْعَمَلِ بِهِ

البحر الرائق: 5/231 الْمُتَوَلِّيَ لَيْسَ لَهُ أَنْ يَصْرِفَ مِنْ وَقْفٍ عَلَى عِمَارَةِ وَقْفٍ آخَرَ

رد المحتار: 4/547 جَمَعَ مَالًا لِأَجْلِ بِنَاءِ مَسْجِدٍ لَا يَجُوزُ صَرْفُهُ إلَى بِنَاءِ الْمَدْرَسَةِ.

البحر الرائق: 5/225 يَجُوزُ لِلْمُتَوَلِّي أَنْ يَسْتَدِينَ عَلَى الْوَقْفِ لِمَصْلَحَتِهِ

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top